নিজস্ব প্রতিবেদক :
নব-নির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্ভরযোগ্য ওই সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব নেবেন এবং নতুন মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে অবস্থান করবেন।
নিজস্ব প্রতিবেদক 





















