পূজা চেরির বিয়ের গুঞ্জন, যা জানালেন অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর খবরে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। তথ্য যাচাই না করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে আইনি ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী এ নিয়ে কড়া বার্তা দেন; পাশাপাশি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন।

ক্ষোভ প্রকাশ করে পূজা লেখেন, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সাথে, কখনো অন্য কারো সাথে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।

তিনি বলেন, একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম— আমি এনগেজড এবং পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নিজেই তা আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই। বর্তমানে নিজেকে কিছুটা সময় দিচ্ছি। নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। সেই কারণে ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী? তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই— আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।

আইনি দিক মনে করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ।

সবশেষে সাংবাদিক ও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে পূজা লেখেন, ‘আমি সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব। আশা করি, সাংবাদিক ভাই-বোনেরা ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকবেন।’

বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তার বাগ্দান নিয়েও গুঞ্জন ছড়ায়। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই ‘এনগেজড’ থাকার কথা জানান। তবে বাগ্দত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। এবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজেই জানালেন, এখনো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি।

পূজাকে সর্বশেষ গেল কোরবানি ঈদে মুক্তি প্রাপ্ত ‘দম’ সিনেমায় দেখা গিয়েছিল। অভিনেত্রীর বিপরীতে ছিলেন আফরান নিশো। এছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ডলি জহুর। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পূজা চেরির বিয়ের গুঞ্জন, যা জানালেন অভিনেত্রী

পূজা চেরির বিয়ের গুঞ্জন, যা জানালেন অভিনেত্রী

প্রকাশের সময় : ০৮:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬