নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১০১ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১৭ জন এবং সিটিটিসি বিভাগে ৭ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























