রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়

নিজস্ব প্রতিবেদক :

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তালিকাটি ইসিতে পাঠানো হয়।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে নির্বাচন কমিশন। সংসদ থেকে পাঠানো হয়েছে। আজ কমিশনে বিষয়ে আলোচনা হবে।’

ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল চূড়ান্ত করার আগে কমিশন ভোটের তারিখ ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করবে।

এর আগে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়

প্রকাশের সময় : ০১:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬