‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী জেলা প্রতিনিধি : 

দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে কথিত ‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বশেষ উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো বিস্ফোরক ছিল না। সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তা কোনোভাবেই বিপজ্জনক নয়। শনিবার (১ আগস্ট) যেসব পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোনো বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত জননিরাপত্তার স্বার্থে কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা মেনে সেগুলো পরীক্ষা করে থাকে।

তবে এর আগে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে আলাদাভাবে তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই ঘটনাগুলোর পেছনে কাদের ইন্ধন রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বাহিনী।

গত পাঁচ/ছয় মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান টেনে মন্ত্রী বলেন, আনুপাতিক হারে ও তুলনামূলক বিচারে দেশে বর্তমানে এ ধরনের অপরাধ বা নাশকতার পরিমাণ অনেকটাই কম। পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। নাশকতার যেকোনো পরিকল্পনা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

আগস্ট মাসে বিশেষ সতর্কতা জারির কারণ হিসেবে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী- যাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, চলতি আগস্ট মাসে তাদের কিছু রাজনৈতিক কার্যক্রম ও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এ কারণেই মূলত সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

এসময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরো ৪ শিশুর

‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬