চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম : শাকিব খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মেগস্টার শাকিব খান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ খোলেন না। তবে এবার নিজের অভিনয়জীবনের শুরুর দিকের এক অজানা প্রেম ও ব্যর্থ বিয়ের গল্প নিয়ে অকপট মন্তব্য করেছেন তিনি। চিত্রনায়িকা পূর্ণিমাকে জানালেন মিডিয়ার বাইরের এক তরুণীকে তিনি গভীরভাবে ভালোবাসতেন এবং তাকেই সিরিয়াসলি বিয়ে করতে চেয়েছিলেন।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে এসেছিলেন শাকিব খান। উপস্থাপনার কাজটি সামলাচ্ছিলেন পূর্ণিমা। দীর্ঘদিনের সহকর্মীর কাছেই মনের গোপন জানিয়েছেন মেগাস্টার।

জানান একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। দুজনের সম্পর্কটি খুব বেশি দূর এগোয়নি। তবে সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি এখনও তাকে নাড়া দেয়।

পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে সরাসরি শাকিব খান বলেন, একদমই মিডিয়ার বাইরে সে, পুরোপুরি ইংলিশ মিডিয়ামের একজন স্টুডেন্ট গুলশানেরই একটা মেয়ে। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছি। কিন্তু এটা হলো না কেন, এই ব্যাপারটাই আমার কাছে অবাক লাগে।

শাকিব বলেন, আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!

সেই তরুণীকে এখনও মিস করেন বলে পূর্ণিমাকে জানান শাকিব। বলেন, আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।

উপস্থাপকের আসনে পূর্ণিমা বরাবরই দক্ষ। শাকিবের বেলায়ও একই রকম ছিলেন। নায়কের পেট থেকে কথা বের করতে মোক্ষম প্রশ্ন ছোড়েন। প্রশ্ন করেন, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।

যদিও ওই তরুণীর পরিচয় প্রকাশ করেননি শাকিব খান। তবে তার কথায় স্পষ্ট, সম্পর্কটি জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল।

শাকিব খানের এমন অকপট স্বীকারোক্তি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত এই অভিনেতার মুখে পুরোনো প্রেমের গল্প শুনে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন কৌতূহল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম : শাকিব খান

চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম : শাকিব খান

প্রকাশের সময় : ০৮:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬