নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন৷
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। একইসঙ্গে এই ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে৷
তিনি বলেন– ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।
এ সময় আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘের প্রকাশিত নিহতের সংখ্যার তুলনায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। সেই প্রকৃত সংখ্যা উদঘাটনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ করছে।
নিজস্ব প্রতিবেদক 


















