অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী জেলা প্রতিনিধি : 

যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে সেখানে বদলি নয়, চাকরিচ্যুতি করার কথা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত; ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করিনা। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দিব না।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে। পাশাপাশি চীনের সহায়তায় দেশে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যার মধ্যে দুটি হবে অত্যাধুনিক মানের। এসব হাসপাতালের একটি নরসিংদীতে স্থাপনেরও ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে, যাতে গ্রামীণ এলাকার অসহায় ও দরিদ্র মানুষ সহজে চিকিৎসাসেবা পেতে পারেন।

বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীর সিভিল সার্জনকে এক সপ্তাহের মধ্যে জেলার প্রতিটি বেসরকারি হাসপাতালে ১০ শয্যার একটি করে লেবার ওয়ার্ড রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। কোনো হাসপাতাল এ নির্দেশনা বা আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এমনকি প্রয়োজনে হাসপাতাল বন্ধ ও লাইসেন্স বাতিলের নির্দেশনাও দেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে চলতি বছরই একটি বড় পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের কল্যাণে একের পর এক নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত হয় এবং দেশ বিশ্বে মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, মানুষের জীবন নিয়ে কেউ খেলতে পারবে না।’ আদ্-দ্বীনের কথা উল্লেখ করে তিনি বলেন, একটি হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ঘটনা থেকে দেশের অন্যান্য হাসপাতালের শিক্ষা নেওয়া উচিত।

মন্ত্রী বলেন, এবারের বাজেট শুধু অর্থের বাজেট নয়, এটি আদর্শের বাজেট। এই আদর্শ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না।

তিনি বলেন, চলতি বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে নেওয়া হবে।

মন্ত্রী বলেন, মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের কাজ চলছে। খুব শিগগিরই স্থান চূড়ান্ত করে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে। এছাড়া চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, তার একটি নরসিংদীতে স্থাপনের পরিকল্পনা রয়েছে। শহরের আশপাশেই হাসপাতালটি নির্মাণের চেষ্টা করা হবে।

এ সময় হাসপাতালগুলোকে দালালমুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সিভিল সার্জনকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস এবং নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি নরসিংদী জেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে প্রশাসনকে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নদীভাঙন কবলিত কান্দারবাড়ি পরিদর্শনে এমপি আব্দুস সালাম আজাদ

অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬