বিমানবন্দরে যাত্রীর হারানো ব্যাগ-ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করলেন আনসার সদস্যরা

‎নিজস্ব প্রতিবেদক : 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপসহ একটি মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন ভারত থেকে ফেরা বাংলাদেশি যাত্রী অর্ণব কুমার বণিক।

রোববার (২৮ জুন) ভোরে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় ডিউটিরত আনসার সদস্য মো. সানাউল্লাহ পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করেন।

পরে ক্যানোপি ইনচার্জ পিসি মো. আবুল হোসেনের নেতৃত্বে মালিকের খোঁজ করা হয়। কাউকে না পেয়ে ব্যাগটি ডিএসও অফিসে জমা দেওয়া হয়।

কিছুক্ষণ পর অর্ণব কুমার বণিক ব্যাগের খোঁজে এলে তাঁর পরিচয় ও ব্যাগের ভেতরের মালামালের তথ্য যাচাই করে ল্যাপটপসহ ব্যাগটি তাঁর কাছে হস্তান্তর করা হয়। ব্যাগ ফিরে পেয়ে তিনি আনসার সদস্যদের সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানবন্দরে যাত্রীর হারানো ব্যাগ-ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করলেন আনসার সদস্যরা

প্রকাশের সময় : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬