একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশ গঠন করার চেষ্টা করছি তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হই।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন অঙ্গীকারের মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷

মির্জা ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। এটি একটি বিরল সম্মানের। বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ জাতিসংঘের নেতৃত্ব দেবে আগামী এক বছর। আমরা সব সমস্যার সমাধানের জন্য কাজ করছি, রাতারাতি সবকিছু সমাধান হবে না।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভোট ও সমর্থনের কারণেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। মাদকাসক্তি থেকে বিরত থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপ’র সভাপতি মির্জা ফয়সল আমিন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫০ হাজির লাগেজ কেটে চুরির অভিযোগ: যা বলছে বিমান বাংলাদেশ

একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১১:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬