এয়ার অ্যাস্ট্রায় যুক্ত হলো ব্র্যান্ড নিউ এটিআর

নিজস্ব প্রতিবেদক : 

বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার বহরে আরও ১টি নতুন এয়ারক্রাফট যুক্ত হচ্ছে। বহর সম্প্রসারণের অংশ হিসেবে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ যুক্ত করছে উড়োজাহাজ সংস্থাটি।

রোববার (৩১ মে) এয়ার অ্যাস্ট্রা জানায়, ফ্রান্সের টুলুজ থেকে একটি ট্রানজিট নিয়ে ফ্লাইটটি বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় অবতরণের পরপরই তাকে ওয়াটা ক্যানন সেলুট দেওয়া হয়।

এয়ার অ্যাস্ট্রা জানায়, নতুন এয়ারক্রাফট যুক্ত হওয়ায় এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফট সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। এবছরের জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে আরও দুইটি এয়ারক্রাফট যুক্ত হবে তাদের বহরে। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় তাদের ফ্লাইট সংখ্যা ও গন্তব্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে যাত্রীদের জন্য আরও আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, এটিআর ৭২-৬০০ একটি আধুনিক টার্বোপ্রপ আঞ্চলিক উড়োজাহাজ, যা স্বল্প দূরত্বের রুটে জ্বালানি সাশ্রয়ী ও কার্যকর পরিচালনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এতে ৭০টি আসন রয়েছে। এয়ারলাইন্সটির প্রতিষ্ঠার বয়স প্রায় সাড়ে ৩ বছর হলেও এখনো আন্তর্জাতিক ফ্লাইট চালু করেনি তারা। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা।

আবহাওয়া

এয়ার অ্যাস্ট্রায় যুক্ত হলো ব্র্যান্ড নিউ এটিআর

প্রকাশের সময় : ০৯:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬