Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন পর্যায়ের সমন্বিত পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে তৃতীয় টার্মিনাল চালুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন , বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে। এর আওতায় টার্মিনাল এক, টার্মিনাল দুই, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকাও রয়েছে। এতে যাত্রীরা এসব স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা নিতে পারছেন।

তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার দেশের ভোক্তাদের ওপর বাড়তি চাপ কম রাখতে কাজ করছে। বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশে হামের বিস্তার নিয়ে কথা বলতে গিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, আগের সরকারের অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই সংক্রমণ বাড়ছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ ও স্বাস্থ্যসেবা জোরদারে উদ্যোগ নিয়েছে। খুব শিগগিরই সারাদেশে হেলথ কার্ড বিতরণ কার্যক্রমও শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন

মন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।

গণমাধ্যম খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, মিডিয়া ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকার একটি গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছে। আগামী জুনের মধ্যে এ সংক্রান্ত কমিটি গঠন এবং জুলাইয়ের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আগামী এক বছরের মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মামলার মুখে পড়া সাংবাদিক পরিচয়ের অনেকেই আওয়ামী লীগের নেতা হিসেবে মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন এবং রক্ষা পেতে ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করছেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সাংবাদিকদের নামে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

সরকারের তিন মাস পূর্ণ করা উপলক্ষে আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যমন্ত্রী এই অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, এই বিষয়ে গঠিত হতে যাওয়া মিডিয়া কমিশনের প্রতিবেদন ও সুপারিশ হাতে পাওয়ার পর বিস্তারিত মন্তব্য করতে চান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘মামলার মুখে পড়াদের অনেকেই আওয়ামী লীগের নেতা হিসেবে মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন এবং রক্ষা পেতে ‘ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করছেন।’

এ সময় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘বিগত (অন্তর্বর্তী) সরকারে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা থাকার সময় মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। কমিটি কয়েক দফায় বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য আহ্বান করে। মোট ৯২ জন সাংবাদিক তাদের হয়রানিমূলক মামলার বিষয়ে মন্ত্রণালয়কে জানিয়েছে।’

মন্ত্রী আরও বলেন, তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সব মামলার বাদী সরকার নয়। ব্যক্তিগত বিরোধ থেকেও মামলা হয়েছে। আবার যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেকের পেশা সাংবাদিকতা নয়। তিনি বলেন, ‘তাদের অনেকেই আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের পদে থেকে নানা অপকর্মে জড়িত ছিলেন, অনেকের ওপর নিপীড়ন চালিয়েছেন। ভুক্তভোগীরা মামলা করেছে। কিন্তু ভুঁইফোড় মিডিয়ার সাংবাদিক পরিচয় ধারণ করে সাংবাদিক হিসেবে কেউ কেউ সুবিধা নিতে চাচ্ছে। বিগত সরকারের অভিজ্ঞতাও আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি।’

সম্প্রতি সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সম্পাদক পরিষদের তালিকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ দেখা করেছেন। প্রধানমন্ত্রীও হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছিলেন। সাংবাদিকতা মহান পেশা। সংবাদপত্রের বিধিবিধান, পাঠক চাহিদা ও রাষ্ট্রের অনেক নিয়ম-কানুন মেনে এই পেশাটা চলে। গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে। এখানে একটা গ্রহণযোগ্য নিয়ম-কানুন থাকা দরকার। আমরা একটা মিডিয়া কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছি। জুনের মধ্যে একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব হাজির করব। প্রেস কাউন্সিলকে কীভাবে আরও সক্রিয় করা যায় সেটাও দেখবে। জুলাই মাসের দিকে একটা প্রস্তাবনা তৈরি করতে পারব।’

এদিকে একই অনুষ্ঠানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিদ্যমান পরিকল্পনায় বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন প্রতিরোধের বিষয় গুরুত্ব পেলেও পানি সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন সেই বিষয়টি যুক্ত করে প্রকল্পের সংশোধনী আনার কাজ চলছে।

আবহাওয়া

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রকাশের সময় : ০১:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬