Dhaka বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কায়সারকে খুন করে ফ্লাইওভারে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার (১১ মে) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

নিহত কাউসার আহমেদ (২৭) আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকার বাসিন্দা ও বিএসআরএম কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্ত ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে, আবু কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্তি এবং বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিলেন। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যার ঘটনা। এ ঘটনায় বর্তমানে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভিন্ন মোড় নেয়। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক কয়েকজন নেতা দাবি করেন, নিহতের নাম কাউসার আহমেদ এবং তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে ওসি নুরুল আবছার বলেন, পরিবারের পক্ষ থেকে নিহতের নাম আবু কাউসার হিসেবেই নিশ্চিত করা হয়েছে। তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা সব দিকই খতিয়ে দেখছি।

পাহাড়তলী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) রুহুল আমিন লাবু কালবেলাকে বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ওই যুবক ফ্লাইওভারের উপরে কীভাবে পৌঁছালেন এবং এর পেছনে অন্য কারো প্ররোচনা বা সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যা বর্তমানে বিশ্লেষণ করা হচ্ছে।

ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার পর ছড়িয়ে পড়া একাধিক ফেসবুক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি শোকবার্তায় তাঁর ‘রহস্যজনক মৃত্যুতে’ শোক প্রকাশ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬