মোবাইল ফোনে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু

নোয়াখালী জেলা প্রতিনিধি : 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অতিথি রাণী দাস (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) রাতে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার ভুবনের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

রোববার (১০ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম।

চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার (৯ মে) রাতে মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় অতিথি রাণী দাস। এ সময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে সে মারা যায়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রদ্রোহ মামলা : শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ৩০ সেপ্টেম্বর

মোবাইল ফোনে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু

প্রকাশের সময় : ০৩:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬