Dhaka শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

‎রাঙামাটি জেলা প্রতিনিধি : 

‎রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা (৫০)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় হেগেরা চাকমা শুকনাছড়ি এলাকার ১০ নম্বর পাড়ায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবর্ষণের সময় তিনি পালানোর চেষ্টা করলে ব্রাশ ফায়ারের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হামলার পর দুর্বৃত্তরা জোড়াব্রীজ এলাকার হাঙগরিমা ছড়া হয়ে তারাবুন্যা এলাকার দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ইউপিডিএফ এক বিবৃতিতে নিহত হেগেরা চাকমাকে তাদের সংগঠনের কর্মী দাবি করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির দাবি, ঘটনার আগে রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একদল সশস্ত্র ব্যক্তি দীঘিনালা সদরের কলেজটিলা এলাকা থেকে শুকনাছড়ি এলাকায় অবস্থান নেয় এবং পরে ভোরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

খবর পেয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। সেখানে পৌঁছে বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আবহাওয়া

জাপান সফর শেষে যা বললেন জামায়াত আমির

সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৩:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬