Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নিজের বাসে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) সকাল ৯টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঁঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী গেটলক বাস বোদা পৌরসভা এলাকায় পৌঁছালে একজন যাত্রীকে তোলার চেষ্টা করেন শান্ত। এ সময় চলন্ত বাস থেকে তিনি পা পিছলে নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বোদা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বোদা থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একযোগে কাজ করছে।

আবহাওয়া

ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে : গয়েশ্বর চন্দ্র

পঞ্চগড়ে নিজের বাসে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

প্রকাশের সময় : ১২:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬