Dhaka বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো মাইক্রোবাস, গাঁজাসহ আটক চালক

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত মানুষের বাড়িতে মাইক্রোবাস ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ঘরের দেওয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে দেড়কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি ওই বাসের চালক ছিলেন।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস আঘাত করে। এতে বাড়ির ইটের দেওয়াল ভেঙে পড়ে আহত হন বাড়ি মালিক আরশাদ আলী। মাইক্রোবাসটি ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তায়। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে যায়। মাইক্রোবাসে গাঁজা থাকায় স্থানীয়রা আটকে রাখেন মাইক্রোবাস চালক অনিক হোসেন বিপ্লবকে। এসময় পুলিশ ঘটনার স্থলে পৌঁছালে স্থানীয়রা অনেককে পুলিশের কাছে সোপর্দ করে। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস বলেন, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে গন্তব্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনায় গাঁজা ও মাইক্রোবাসসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।

আবহাওয়া

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ২ ফ্ল্যাটে রিসিভার প্রবেশের অনুমতি

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো মাইক্রোবাস, গাঁজাসহ আটক চালক

প্রকাশের সময় : ০৩:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬