Dhaka মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের খাদে পড়ে গিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪)। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চৌধুরী পাড়ার মৃত মংশি মগের ছেলে। নিহত অন্য দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি ছিটকে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৩ জন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ৫ জন আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আবহাওয়া

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন

লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

প্রকাশের সময় : ০১:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬