Dhaka সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জ্বল মিয়া (৩২)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ারা হলেন সোহরাব আলী (৬৪), স্বরুপা খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)। যাবজ্জীবন সাজা পাওয়া তিন জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তারা সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি ভোরে প্রতিবেশী কৃষক আশ্রব আলীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মো. জুলহাস উদ্দিন বাদী হয়ে ১৯ জানুয়ারি ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৫-৬ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২০১৭ সালের ১৬ আগস্ট আদালতে ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ মামলার রায়ের দিন ধার্য করেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ এইচ এম খালেকুজ্জামান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আকরাম হোসেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী মো. জুলহাস মিয়া বলেন, দীর্ঘদিন বিচারের জন্য ঘুরে আমরা ন্যায় বিচার পেয়েছি। তবে ন্যায় বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি সোহরাব আলীর ছোট ভাই রেজাউল করিম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ মামলায় আদালত ৩ আসামিকে মৃত্যুদণ্ড ও ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আবহাওয়া

মাইকে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ দেখে পালাল যুবক

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৩:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬