বগুড়ায় ঝড়ে দোকানের ওপর গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে উমা চন্দ্র (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি নিজের দোকানে ঘুমিয়ে ছিলেন।

সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে।

নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাত সাড়ে ৩টার দিকে গাবতলী এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় লাঠিগঞ্জ বাজারে উমা চন্দ্রের পানের দোকানের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে দোকানে পড়ে। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গাছের নিচ থেকে উমা চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

বগুড়ায় ঝড়ে দোকানের ওপর গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬