Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১০টা দিকে মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের ওই দুই যাত্রী চট্টগ্রামে আসেন। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অভিযান চালিয়ে তাঁদের ব্যাগেজ তল্লাশি করে সিগারেট ও পাঁচটি স্মার্ট ফোনের চালান উদ্ধার করে। এর মধ্যে একটি আইফোনের দাম ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোনের দাম ৬০ হাজার টাকা।

এসব তথ্য জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, আটক পণ্যের চালান ডিএম মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে রাখা হয়েছে। দুই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে।

আবহাওয়া

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

প্রকাশের সময় : ০৬:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬