Dhaka শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেট জেলার কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতের এক কিলোমিটার ভেতরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সালেহ আহমেদ জয়ধর কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার তিন যুবক আনুমানিক এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করেন। পরে তারা খাসিয়াদের সুপারি বাগানের একাংশে অবস্থান করেন। তখন ভারতীয় খাসিয়ারা সুপারিচোর সন্দেহে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে বাংলাদেশি নাগরিক সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার সঙ্গী অপর দুজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।

নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশকারী তিন জনই ইতোপূর্বে চোরাচালানের মালামাল বহনে জড়িত ছিল বলে রিপোর্ট রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আবহাওয়া

ঝিনাইদহে ব্রিজ ভেঙে যানবাহন চলাচল বন্ধ, সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০৫:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬