Dhaka বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হন আরও ছয়জন।

বুধবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- অটোরিকশার যাত্রী রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫)। তাঁদের বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দাশপাড়া এলাকায়।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দোহাজারী দাশপাড়া এলাকার দিলীপ মল্লিক (৬৫), টিকলু বিশ্বাস (৪০) এবং সীতাকুণ্ড এলাকার প্রাইভেট কারের যাত্রী মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইহসান (৪০) ও মশিউর রহমান (৪৩)। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত রনজিৎ ধর দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন ধরের ছেলে এবং বাবুল দে প্রকাশ বালি একই এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র জানায়, বুধবার সকালে নিহত রনজিৎ ধর ও বাবুল দে প্রকাশ বালিসহ আরও দুই ব্যক্তি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কের ওপর দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে উঠার পরপরই পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রনজিৎ ধর ও বাবুল দে প্রকাশ বালিকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত রনজিৎ ধর ও বাবুল দে প্রকাশ বালির এক প্রতিবেশী বলেন, রনজিৎ ও বালি দোহাজারী শ্রী শ্রী অনাথ সেবা আশ্রমের উদ্বোধন উপলক্ষ্যে কালিয়াইশ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দিতে গিয়েছিলেন। পরে তারা সেখান থেকে দোহাজারী ফেরার জন্য অটোরিকশায় উঠার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

আবহাওয়া

ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, ২ জনের লাশ উদ্ধার

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত

প্রকাশের সময় : ০৭:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬