Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ রাসেল আহমেদ (২৯) নামের একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি–১ এর বাইরে পাকা সড়কে তাকে আটক করা হয়।

বিমানবন্দর এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাসেল আহমেদ কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে তার দেহ তল্লাশি করা হলে কাঁধে থাকা ব্যাগ থেকে ৪৯৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এপিবিএন জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণালংকারের মান ২১ থেকে ২২ ক্যারেট। জব্দ করা স্বর্ণালংকার ও ইলেকট্রনিক ডিভাইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স বাংলাদেশে আনা হয়। পরে তিনি সেগুলো রিসিভ করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। পুলিশের ধারণা, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এ ঘটনায় আটক রাসেল আহমেদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪–এর ২৫বি (১) (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধে এপিবিএন সব সময় সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদকসহ যে কোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

প্রকাশের সময় : ১২:১৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬