মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির এক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে সাবেদ (১৯) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সামির (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার উমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেদের (১৯) বাবার নাম মতিন। বাড়ি নারায়ণগঞ্জে। অন্যদিকে আহত সামিরের (২৪) বাবার নাম দাদন আকন্দ। তিনিও নারায়ণগঞ্জের বাসিন্দা। আহত মো. সামির একই জেলার বাসিন্দা দাদন আকন্দের ছেলে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে, আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। পরে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে হস্তান্তর করা হয় হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে।
মূলত মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিহত সাবেদ নারায়ণগঞ্জের বাসিন্দা ও মতিন মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত সামিরের বাড়ি ও নারায়ণগঞ্জের একই এলাকায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর এক্সপ্রেস এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 


















