Dhaka শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুটওভার ব্রিজে অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না : সড়ক পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, নতুন নির্মিত ফুটওভার ব্রিজে বা এর আশপাশে কোনো অবস্থাতেই অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না। এতে মানুষের চলাচল ব্যাহত হয় এবং যানজট সৃষ্টি হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নিউমার্কেট ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ফুটওভার ব্রিজটি প্রশস্ত ও আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে। তাই ব্রিজের ওপর বা নিচে কিংবা আশপাশে ফুটপাতের মতো অস্থায়ী দোকান বসানো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। মানুষের চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে বিষয়টি নিয়ন্ত্রণ করা জরুরি।

শেখ রবিউল আলম বলেন, বিষয়টি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং ঈদের পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ঈদের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, মার্কেটের মালিক, ফুটপাতের দোকানিরা এবং স্থানীয় ব্যক্তিরা আলোচনার মাধ্যমে এমন একটি পন্থা নির্ধারণ করবেন, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে সবাই উপকৃত হন এবং সিদ্ধান্তগুলো সবাই মেনে নিতে উৎসাহিত হন।

রবিউল আলম বলেন, ঢাকা শহরের একটি ব্যস্ততম শপিং এলাকায় প্রায় ৩১টি মার্কেট থাকায় দীর্ঘদিন ধরে রাস্তা পারাপারে মানুষের ভোগান্তি ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে। সামনে ঈদকে কেন্দ্র করে এলাকায় ক্রেতাদের ব্যাপক উপস্থিতি থাকে, তাই মানুষের নিরাপদ চলাচলে এই ব্রিজ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এই ব্রিজ চালুর ফলে মানুষ স্বস্তির সঙ্গে রাস্তা পারাপার করতে পারবে এবং বিভিন্ন মার্কেটে সহজে যাতায়াত করা যাবে। এতে ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।

সড়কমন্ত্রী বলেন, ঈদের পর এলাকার শপিং কমপ্লেক্সগুলোর সামনে থাকা অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা দূর করে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করা হবে, যাতে জনচলাচল ও ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন থাকে।

তিনি বলেন, জনকল্যাণে ব্রিজটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। একই সঙ্গে যেসব ফুটওভার ব্রিজ এখনো চলাচলের উপযোগী নয়, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে ডিএসসিসি উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে।

তিনি নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, ‘পবিত্র রমজানে আপনারা ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করবেন এবং মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট থাকবেন।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ফুটওভার ব্রিজে অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না : সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬