Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর প্রধান প্রকৌশলী নিহত

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • ৩১০ জন দেখেছেন

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ওটিজি কোম্পানীর সাইট চিফ ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন নিহত হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশন সংলগ্ন গোল চত্ত্বর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওই চিফ ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মঈন নরসিংদী জেলা শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, প্রকৌশলী শাহ আব্দুল মঈন শনিবার সকালে এলেঙ্গা থেকে মহাসড়ক দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর অফিসে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে গোলচত্ত্বর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঈনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবহাওয়া

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর প্রধান প্রকৌশলী নিহত

প্রকাশের সময় : ০৩:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২