Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ভ্যান চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

আজ শনিবার (৬ই আগস্ট) সকাল ৬টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার বাতেন মন্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫৯) ও ভ্যানের যাত্রী নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২৩)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল-শাহ পরান নামের একটি একটি বাস লালমনিরহাট যাচ্ছিল। পথে সকাল ৬টার দিকে বোয়ালিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দু’জন নিহত হন।

গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বাসটি আটক করেছে পুলিশ।

আবহাওয়া

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহত ২

প্রকাশের সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২