Dhaka শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমীন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচনে বিএনপির বিজয় নিয়ে অনুভূতি জানাতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন বলেন, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহদী আমীন বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি। বিএনপি গণ মানুষের দল, তৃণমূলের ক্ষমতার দল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন; যেখানে আমরা দেখেছি অপ্রতিরোদ্ধ নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, গণতন্ত্রের এই বিজয় বাংলাদেশের।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন। ইনশাল্লাহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা এবং আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিতামূলক স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে।

আগামী সরকার রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করবে উল্লেখ করে মাহদী আমীন বলেন, ‘আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার নিশ্চিত করবে। দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রায় অনেক গুম, খুন, হামলা-মামলা, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই অভ্যুত্থানের অনেক শহীদের ত্যাগের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হবে। আমাদের নেতা শহীদদের মায়েদের প্রত্যাশা পূরণ করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনসহ অনেক আহত যোদ্ধা ও শহীদের সংগ্রামের ওপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে। আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সব সমস্যার সমাধান করা হবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখা হবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৯ আসনের মধ্যে ২০৯টিতে বিজয়ী হয়েছে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়া ধর্মভিত্তিক জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোটে থাকা বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। ৭টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না : মির্জা ফখরুল

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমীন

প্রকাশের সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬