Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ আগস্ট পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক : 

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ৪৪ তম বিসিএসের সাধারণ ক্যাডারের আগামী ১, ৪ ও ৫ আগস্ট অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।

জানা যায়, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

আবহাওয়া

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ আগস্ট পর্যন্ত স্থগিত

প্রকাশের সময় : ০৭:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪