এসএসসি : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে

নিজস্ব প্রতিবেদক : 

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারো বড় ধাক্কা খেয়েছে দেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বছর ৩১২টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বিদেশ কেন্দ্রের মধ্যে একটিতে কেউই পাশ করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

অন্যদিকে বিপরীত চিত্রও রয়েছে। দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। ফলে একই ফলাফলে একদিকে যেমন সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে, অন্যদিকে শতভাগ অকৃতকার্যের তালিকায় উঠে এসেছে শত শত প্রতিষ্ঠান।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ চিত্র পাওয়া গেছে।

এসএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়,সারাদেশে মোট ৩০ হাজার ৪০২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ ছাড়া ৬৬৯ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

এর আগে গত বছর সারাদেশে মোট ৩০ হাজার ৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ ছাড়া ৯৮৪ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অর্থাৎ এক বছরে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি। অন্যদিকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে-এমন প্রতিষ্ঠানের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এক লাখ ৩৪ হাজার ৬৬০ শিক্ষার্থী ছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৮০টি মামলা

এসএসসি : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস ৬৬৯টিতে

প্রকাশের সময় : ১২:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬