হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩২০

নিজস্ব প্রতিবেদক : 

হামের উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও আটজনের। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৪৪ জনে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়েই মারা গেছে ৯৪৪ জন আর হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ১০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৩৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।

একই সময়ে ল্যাব পরীক্ষায় ৮১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে মোট ২০ হাজার ২৮২ জন হামে আক্রান্ত বলে শনাক্ত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৬৫ জন মারা গেছে। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭১, বরিশালে ৫৯, খুলনায় ৩০ ও রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব : জামায়াত আমির

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩২০

প্রকাশের সময় : ০৮:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬