Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না : হান্নান মাসউদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আজ এখানে কোনো নির্বাচনী জনসভা করতে আসিনি। যদিও দল থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন দিয়ে শাপলা-কলি প্রতীক দেওয়া হয়েছে। কিন্তু হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে থাকবো না। হাতিয়ার মানুষ চাইলে আমি নির্বাচনে অংশ নেবো। উন্নয়নের স্বার্থে আমরা কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নতুন হাতিয়া গড়ে তুলতে চাই।

হান্নান মাসউদ বলেন, আমরা হাতিয়ার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে এ দ্বীপকে ভূমিদস্যু থেকে বাঁচাবো, জলদস্যু থেকে বাঁচাবো, নদী ভাঙন থেকে বাঁচাবো। তাই আমি দল-মত নির্বিশেষে সকলকে আহ্বান করব আসেন আমরা সবাই মিলে যাযই, সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতিয়াকে বদলাযই। হাতিয়াকে বাঁচাতে হলে দলে দলে লড়াই করা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না। হাতিয়ার মানুষ যদি নিজেদের মধ্যে আরেকবার সংঘাতে জড়ায় তাহলে আর হাতিয়ার মানুষের মুক্তি মিলবে না।

তিনি আরও বলেন, আমি আজ এখানে কোনো নির্বাচনী জনসভা করতে আসিনি।বিএনপি-জামায়াত-এনসিপি-গণঅধিকারসহ যতো দল আছে এবং যারা হাতিয়াতে আছে তাদের সবাইকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন। আর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দ্বীপ হাতিয়াকে বাঁচায়।

এদিকে পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকে দ্বীপের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে লোকজন আফাজিয়া ঘাটে আসতে থাকে। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আবহাওয়া

হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না : হান্নান মাসউদ

প্রকাশের সময় : ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫