Dhaka মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন (৫ আগস্ট) বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে লুকিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যান।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা বলেন।

শুনানি চলাকালে তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আবহাওয়া

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি : তথ্যমন্ত্রী

‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’

প্রকাশের সময় : ১২:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫