Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ২০৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগুন ঝরানো বোলিংয়ে ৫ উইকেট নিয়ে এই ফরম্যাটের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা। এছাড়া ব্যাটার ও বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও অনেকের উন্নতি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ। গত সোমবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে তীব্র গরমেও ১০ ওভারের মধ্যে একটি ছাড়া বাকি সব ডেলিভারি ১৪০ কিলোমিটার বা তার চেয়ে বেশি গতিতে করেন তিনি। ৩২ রান দিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নেন ৫ উইকেট।

ডানহাতি এই ফাস্ট বোলারের পেস তোপে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় ৬ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ বোলিং করা শরিফুল ইসলাম আছেন ৩৯ নম্বরে। ৩ উইকেট নেওয়া রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮ নম্বরে আছেন।

বোলারদের তালিকায় বাংলাদেশের সবার ওপরে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ পিছিয়ে এই অফ স্পিনার আছেন অষ্টম স্থানে। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন তাওহিদ হৃদয়। সমতায় ফেরানোর ম্যাচে রান তাড়ায় অপরাজিত ৩০ রানে থাকা ডানহাতি এই ব্যাটার পাঁচ ধাপ এগিয়ে পাকিস্তানের মোহাম্মাদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে আছেন। প্রথম ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

প্রথম ওয়ানডেতে ভালো করতে না পারা তানজিদ হাসান তামিম দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন। ৫৮ বলে ৭৬ রানের ইনিংসে দলকে জয়ের ভিত গড়ে দেওয়া বাঁহাতি এই ওপেনার ১৪ ধাপ এগিয়ে আছেন ৪০ নম্বরে।

এই ম্যাচে ফিফটি করা নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে আছেন ৪৩ নম্বরে। প্রথম ম্যাচে ৪৬ রান করা লিটন দাসও এক ধাপ এগিয়ে আছেন ৮০ নম্বরে। প্রথম ওয়ানডেতে ৫৭ রান করা সাইফ হাসান ১৫ ধাপ এগিয়ে ৮৯ নম্বরে আছেন।

ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন এই সিরিজে না খেলা নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমারজাই। দুই ধাপ নেমে চতুর্থ স্থানে আছেন মিরাজ।

আবহাওয়া

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

প্রকাশের সময় : ০৯:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬