Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৪ জুন) সকাল ৬টা থেকে শনিবার (১৫ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ৮১০টি ইয়াবা ট্যাবলেট, ৫৫৯ গ্রাম হেরোইন ও ১ কেজি ৫৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আবহাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০

প্রকাশের সময় : ১২:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪