রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৭৯১ পিস ইয়াবা, ২৬ কেজি গাঁজা, ৬১ গ্রাম হেরোইন ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৬টা থেকে শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

প্রকাশের সময় : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪