যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া, স্পাইসজেটের নারী কর্মী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার ঘটনায় স্পাইসজেটের এক নারী কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয় বিমান সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৩ জুন বাগডোগরা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি ফ্লাইট প্রথমে নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়। পরে নানা কারণে সেটি বাতিল ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা এবং একপর্যায়ে বিমান সংস্থার এক কর্মীর সঙ্গে তাদের তর্ক-বিতর্ক শুরু হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে উপস্থিত অন্যান্য যাত্রীদের সামনেই ওই কর্মী কয়েকজন ক্ষুব্ধ যাত্রীর সঙ্গে উত্তেজনাপূর্ণ কথোপকথনে লিপ্ত হয়েছেন।

ঘটনার ব্যাখ্যায় স্পাইসজেট জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও পরিচালনগত সীমাবদ্ধতার কারণে ফ্লাইট পরিচালনায় সমস্যা দেখা দেয়। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত বিমানটি বাগডোগরায় অবতরণ করতে না পেরে কলকাতায় সরিয়ে নেওয়া হয়েছিল। এর প্রভাবেই ফ্লাইটটি প্রথমে বিলম্বিত এবং পরে বাতিল করতে হয়।

বিমান সংস্থার দাবি, ফ্লাইট বাতিলের পর কয়েকজন যাত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও আবহাওয়াজনিত বিষয় কোনো এয়ারলাইনের নিয়ন্ত্রণে থাকে না, তবুও যাত্রীদের ভোগান্তির জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছে তারা।

স্পাইসজেট আরও জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযুক্ত কর্মীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী

যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া, স্পাইসজেটের নারী কর্মী বরখাস্ত

প্রকাশের সময় : ১২:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬