গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সকলকে সাথে নিয়েই সংস্কার করা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে সরকার। একই সঙ্গে গণমাধ্যম সংস্কারের রূপরেখা প্রণয়নের মাধ্যমে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জাতীয় গণমাধ্যম কমিশন’ গঠনের প্রস্তাবনা ও কাঠামো নির্ধারণ বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীজন। তাই সংস্কার প্রক্রিয়ায় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে একত্রিত করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের ভূমিকা এখানে মূলত সমন্বয়কারী হিসেবে থাকবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি করা সম্ভব হবে, যা গণমাধ্যম খাতের উন্নয়নে সহায়ক হবে।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে। এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে।

এ কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬