Dhaka শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোতালেব প্লাজার শৌচাগার থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শাহবাগ থানা এলাকার মোতালেব প্লাজার শৌচাগার থেকে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মার্কেটের চতুর্থতলার একটি শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান।

মো. দুলাল মিয়া (৫২) নামের এই ব্যক্তি মার্কেটের মোবাইল পার্টসের দোকানের কর্মচারী ছিলেন।

দুলাল মিয়া মোতালেব প্লাজার চতুর্থ তলার মশিউর রহমান ইরানের মোবাইল পার্টসের দোকানের কর্মচারী ছিলেন। তিনি মুন্সিগঞ্জ সদরের কাজী কসবা গ্রামের মৃত হাসেম ভূঁইয়ার ছেলে।

পুলিশ কর্মকর্তা বজলুর রহমান জানান, বৃহস্পতিবার (১০ আগস্ট) দুলাল দুপুরের কোনো একসময় শৌচাগারে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে আজ মোতালেব প্লাজার নারী পরিচ্ছন্নতা কর্মী জহুরা বেগম শৌচাগার পরিষ্কার করতে গিয়ে দেখেন ভেতর থেকে ছিটকিনি লাগানো। তখন তিনি আশপাশের লোকজনকে নিয়ে ছিটকিনি ভেঙে দেখেন দুলাল অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে আমরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

আবহাওয়া

মোতালেব প্লাজার শৌচাগার থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩