Dhaka রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : 

মোটরসাইকেলের মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী হবে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।

তিনি বলেন, করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

আবহাওয়া

বান্দরবানে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান ও বসতঘর

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী : জামায়াত আমির

প্রকাশের সময় : ১২:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬