Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ককটেল-বিয়ারসহ আটক ৩

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, বিয়ার ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত গভীর রাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে এ অভিযান চালায় সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- আবুল কালাম দেওয়ান (৫৮), মামুন দেওয়ান (৪৮) ও রিয়াদ হোসাইন (২৫)। এ সময় তাদের কাছ থেকে ২টি ককটেল, ১টি বুলেট প্রুফ জ্যাকেট, ২টি গ্যাস মাস্ক, ১টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. তানজিমুল হাসান হাউলিদার স্বাক্ষরিত সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৪ টা পর্যন্ত নতুন আমঘাটা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, আটক মামুন দেওয়ান পূর্বে মোল্লাকান্দিতে সংঘটিত একটি হত্যা মামলার পলাতক আসামি। এছাড়া গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী আতিক মল্লিক গ্রুপের সদস্য এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে আটককৃদ ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আবহাওয়া

মুন্সীগঞ্জে ককটেল-বিয়ারসহ আটক ৩

প্রকাশের সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫