মাগুরায় বাড়ির পাশে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

মাগুরা জেলা প্রতিনিধি : 

মাগুরা সদরের বজ্রুক শ্রীকুণ্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নুসরাত (৭) এবং একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল ওই দুই শিশু। সকাল ১০টার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তাঁরা ডোবার পানিতে নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর পানি থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান বলেন, গুরুতর অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবায় ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। লাশ দুটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রতি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স করার পরিকল্পনা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মাগুরায় বাড়ির পাশে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬