Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

মাগুরা জেলা প্রতিনিধি : 

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামের মো. সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮), মো. আনারুলের মেয়ে তারিন (৯) এবং মো. তরিকুলের মেয়ে তানহা (৯)। সিনথিয়া ও তারিন সম্পর্কে আপন চাচাতো বোন। তানহা সম্পর্কে তাদের ফুপাতো বোন। এ ঘটনায় চাপাতলা গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে তিন শিশু বাড়ির পাশে চাপাতলা খালে গোসল করতে যায়। ওই খালে নামার পর পানিতে তলিয়ে যায় তারা। আশপাশের লোকজন প্রায় এক ঘণ্টা পর বিষয়টি বুঝতে পারে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আসাদুর রহমান বলেন, আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি বেলা ১টার পরপর ঘটেছে। তিন শিশু হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, একটি দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পেছনে কারও কোনো হাত না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আবহাওয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই : নৌপরিবহনমন্ত্রী

মাগুরায় খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫