২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৪৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২১ হাজার ২০০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার সাতজন।

গত ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ তিন হাজার ৮৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১১৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭১০ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেফতার করতে হবে : নাহিদ ইসলাম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুজনের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬