নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নেত্রকোনা জেলা প্রতিনিধি : 

নেত্রকোনা সদরের কান্দুলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. এনামুল হক (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা সদরের কান্দুলিয়া এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত এনামুল বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল এলাকায় শুঁটকির ব্যবসা করতেন। পাশাপাশি ঢাকায় তাঁদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যা তাঁর অন্য ভাইয়েরা দেখাশোনা করেন। ব্যবসায়িক কাজে সম্প্রতি তিনি ঢাকায় গিয়েছিলেন। ভোরে ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১২টার দিকে নেত্রকোনায় পৌঁছান। পরে সিএনজি অটোরিকশা করে মোহনগঞ্জের দিকে রওনা হন তিনি। সাড়ে ১২টার দিকে তার সিএনজি অটোরিকশাটি জেলা সদরের কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের খেতে গিয়ে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত লাগে এনামুলের। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় উপস্থিত লোকজন। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত এনামুলের আত্মীয় আবুল কাসেম আজাদ বলেন, এলাকায় শুটকির ব্যবসা রয়েছে এনামুলের। ঢাকায় তাদের ৯৯ প্লাস দোকান রয়েছে। তার ভাইয়েরা সেগুলো দেখাশোনা করেন। ব্যবসার কাজে ঢাকা গিয়েছিলেন এনামুল। ভোরে অন্য ভাইয়েরা ট্রেনে রওনা হলেও দ্রুত ফেরার জন্য এনামুল বাসে করে রওনা হন। নেত্রকোনা থেকে বাড়ি ফেরার সময় সিএনজি চালিত অটোরিকশার সাথে পিক-আপের সংঘর্ষের তার মৃত্যু হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। তবে দুই চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেফতার করতে হবে : নাহিদ ইসলাম

নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬