Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩২৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অধারাবাহিক পারফরম্যান্স ও মৌসুমের মাঝপথেই কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘটনায় কিছুটা অস্বস্তিতে ছিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা সেটি কিছুটা হলেও কাটিয়ে উঠতে শুরু করেছে। সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল। কাতালানরা সর্বশেষ ম্যাচে হারায় সেই ব্যবধান কমে, অবশ্য একইভাবে রিয়ালও এক সময় এমন সুযোগ করে দিয়েছিল। ভিয়ারিয়ালকে হারিয়ে এবার লা লিগার টেবিল টপার হয়ে গেল মাদ্রিদের ক্লাবটি।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে প্রতিপক্ষ ভিয়ারিয়ালের মাঠে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলেই রিয়াল ২-০ ব্যবধানে জয় নিয়ে ফিরল। আলভারো আরবেলোয়ার দলটি ৫৯ শতাংশ পজেশনের পাশাপাশি ১২ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি। বিপরীতে ১০ শটের মধ্যে স্রেফ একটি লক্ষ্যে ছিল স্বাগতিক ভিয়ারিয়ালের।

শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও, উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না রেয়াল। ২০তম মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে তারা। বক্সের ভেতর দারুণ নৈপুণ্যে আর্দা গিলেরের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক লুইস জুনিয়র। সাত মিনিট পর বক্সের বাইরে থেকে এমবাপের নিচু শটও রুখে দেন তিনি।

Mbappe double powers Real Madrid past Villarreal to top of LaLiga | Reuters

প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের ভুলে বল পান ভিনিসিউস জুনিয়র। বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান তারকার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

কদিন আগে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে দারুণ গোলে সেনেগালের ট্রফি জয়ের নায়ক পাপ গেয়ি এবার ক্লাব ভিয়ারেয়ালের হয়ে ভালো একটি সুযোগ পান প্রথমার্ধের যোগ করা সময়ে। কিন্তু বাইরে মারেন তিনি। প্রথমার্ধে ভিয়ারেয়ালের চার শটের একটিও লক্ষ্যে ছিল না। আর রেয়ালের আট শটের দুটি লক্ষ্যে ছিল।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন এমবাপে। তার পাস ধরেই বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাট-ব্যাক করেন ভিনিসিউস। আরেক ডিফেন্ডার আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে এমবাপের কোনাকুনি নিচু শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

Villarreal 0-2 Real Madrid: Mbappe brace sends Arbeloa's men to LaLiga  summit

৭২তম মিনিটে ম্যাচে লক্ষ্যে নিজেদের একমাত্র শটটি রাখতে পারে ভিয়ারেয়াল। তবে আলবের্তোর শট ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি থিবো কোর্তোয়াকে। ৮২তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস বক্সে পান এমবাপে। তার প্রথম স্পর্শের পর দারুণ ট্যাকলে দলকে বিপদমুক্ত করেন ভিয়ারেয়াল ডিফেন্ডার রাফা মারিন।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্পট কিকে পানেনকা শটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন এমবাপে। তিনি নিজেই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল রিয়াল।

এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার এমবাপের গোল হলো ২০ ম্যাচে ২১টি। ১৪টির বেশি নেই আর কারো। এই হারের পর ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে ভিয়ারেয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ।

আবহাওয়া

ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশের সময় : ১২:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬