ফেরি ভাড়া বাড়লো ৩০ শতাংশ, আজ থেকে কার্যকর

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • ৩৩৮ জন দেখেছেন

দুই মাসের ব্যবধানে ফেরি ভাড়া বাড়লো ৩০ শতাংশ। দেশের সব রুটের ফেরিতে যানবাহন পারাপারের ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান শামীম আল রাজী।

চলতি বছরের ১৬ জুন জ্বালানি সবশেষ তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়েছিলো। যদিও আন্তর্জাতিক বাজারে বর্তমানে কমতির দিকে জ্বালানি তেলের দাম।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে ফেরিতে যে ভাড়া নেয়া হচ্ছে তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, এখন পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট, শিমুলিয়া-বাংলাবাজার/ মাঝিরকান্দী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাটি-ভেদুরিয়া-এই ছয় রুটে ফেরি চলাচল করে।

এতোদিন পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে (ভ্যাট ছাড়া) একটি এক টনের পণ্যবাহী যানবাহনের জন্য ৮৮০ টাকা, বড় বাসের জন্য ২ হাজার ১০০ টাকা, মাইক্রোবাস ১০০০ টাকা এবং মোটরসাইকেল ১০০ টাকা করে ভাড়া দিতে হতো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না : ডিএনসিসি প্রশাসক

ফেরি ভাড়া বাড়লো ৩০ শতাংশ, আজ থেকে কার্যকর

প্রকাশের সময় : ০১:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২