পার্থ স্কর্চার্সকে হারিয়ে সেমিতে বাংলাদেশ এইচপি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ২৮৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

টপ এন্ড সিরিজের সেমিফাইনালে খেলতে হলে জয়ের কোনো বিকল্প বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের কাছে। ঠিকই কাঙ্ক্ষিত সে জয় আদায় করে নিয়েছেন আকবর আলীর দল। বিগ ব্যাশের দল পার্থ স্বর্চাসকে ৩ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৭ আগস্ট) ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১২৯ রান করে পার্থ। ৫৬ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তেগুয়ে উইলি। এ ছাড়া ২৬ বলে ৩৪ রান করেন বেক্সটার হোল্ট। এইচপির রাকিবুল হাসান ও রিপন মণ্ডল নেন দুটি করে উইকেট। এ ছাড়া আবু হায়দার রনির শিকার ১ উইকেট।

জবাবে ৩ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি। সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে। ৩ ছক্কা ও ১ চারে এই ইনিংসটি সাজান এ উইকেটকিপার ব্যাটার। ২ ছক্কা ও ১ চারে ১০ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন মাহফুজুর রহমান রাব্বি। ওপেনার জিসান আলম ২৬ বলে করেন ২৬ রান।

১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রানে ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে এইচপি। ফেরেন তানজিদ হাসান তামিম (১), পারভেজ হোসেন ইমন (০) ও আরিফুল ইসলাম (২)।

চতুর্থ উইকেটে শুরুর বিপর্যয় সামলানোর চেষ্টা করেন আকবর আলী ও ওপেনার জিসান আলম। দ্রুত উইকেট হারানো রানের গতিও কমে যায়। এর মধ্যে ১১ তম ওভারে দলীয় ৫৪ রানে ফেরেন জিসান। ২৬ বলে ২৬ রানে আসে তাঁর ব্যাট থেকে।

দলের ৭৭ রানে আউট হয়েছেন অধিনায়ক আকবরও। করেছেন ৩৩ বলে ৩টি ছক্কা ও একটি ৩৫ রান। তারপর আবু হায়দার রনি ৭ ও শামীম হোসেন ১৬ রানে আউট হলে হারের শঙ্কা জেঁকে বসে। তবে ১৮তম ওভারে কিটন ক্রিচেলের ওপর তাণ্ডব চালিয়ে ২০ রান তোলেন রাব্বি। সে ওভারেই খেলার গতিপথ বদলে যায়।

শেষ দুই ওভার দরকার পড়ে ১৬ রান। ১৯তম ওভারে ৮ ও ২০তম ওভারে ৪ বলে ৮ রান তোলে জয় নিশ্চিত করে এইচপি। দুটি করে চার ও ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন রাব্বি। পার্থের হয়ে ম্যাথু কেলি ৩টি ও জিয়ে রিচার্ডসন নিয়েছেন ২টি উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ত্যাগো ভিলির ৫৬ ও বাক্সটার হোল্টের ৩৪ রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় পার্থ। এইচপির হয়ে দুইটি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল ও রকিবুল হাসান। তাছাড়া একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমিরাতে বেনজীর, ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পার্থ স্কর্চার্সকে হারিয়ে সেমিতে বাংলাদেশ এইচপি

প্রকাশের সময় : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪