পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।

ওসি মুস্তাফিজার রহমান বলেন, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

প্রকাশের সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬